Friday, August 18, 2023

আগামী ডিসেম্বরে হাওড়া ময়দান এবং এসপ্লানেডের মধ্যে চলতে পারে মেট্রোরেল

হাওড়া ময়দান এবং এসপ্লানেডের মধ্যে শুরু হতে যাচ্ছে মেট্রোরেল পরিষেবা 


হাওড়া ময়দান থেকে সল্টলেকের পাঁচ নম্বর সেক্টর পর্যন্ত ইষ্ট-ওয়েষ্ট মেট্রো চলার কথা, কিন্তু তা কত দিনে পূর্ণ হবে না জানা গেলেও, তবে চলতি বছরের শেষে হাওড়া ময়দান এবং এসপ্লানেডের মধ্যে বানিজ্যিক পরিষেবার লক্ষ্যে কাজ করছে কর্তৃপক্ষ।হার্ড‌ওয়্যার এবং সফ্ট‌ওয়্যারের মেল বন্ধনে জুড়ে যাচ্ছে দুটি প্রান্তিক স্টেশন - সেক্টর ফাইভ ও হাওড়া ময়দান। প্রযুক্তির হাত ধরে ইষ্ট- ওয়েষ্ট মেট্রো এই প্রথম নিজেদের সম্পূর্ণ হয়ে ওঠার বার্তা দেবে।

  বৌবাজারে কয়েকবার বিপত্তি হ‌ওয়ায়া কারণে শিয়ালদহ থেকে এসপ্লানেড পর্যন্ত এই মাঝের অংশে এখন‌ই মেট্রো চলবে না ঠিকই, তবে এই ব্যবধানটুকু সরিয়ে রেখে বানিজ্যিক পরিষেবার অন্যান্য শর্ত পূরণ করে ইষ্ট - ওয়েষ্ট চালু মেট্রোর চালু থাকা এক‌ই নেটওয়ার্কের আওতায় চলে আসবে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত অংশ। বলা যায় সফ্ট‌ওয়্যার ও হার্ড‌ওয়্যার প্রযুক্তির মেল বন্ধনে কলকাতা মেট্রো রেলের পূর্ব ও পশ্চিম প্রান্ত। আগামী কাল শনিবার এবং আগামী ২৬ আগস্ট এই কাজের জন্য দুদিন ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। সাধারণ ভাবে সোম থেকে রবিবারের মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু থাকলেও পর পর দুটি সপ্তাহে রবিবার ছাড়াও শনিবার বন্ধ রাখতে হচ্ছে মেট্রো পরিষেবা।
  
   মেট্রো সূত্রে খবর 

  আগামী ডিসেম্বর মাসে এসপ্লানেড ও হাওড়া ময়দানের মধ্যে বানিজ্যিক পরিষেবা চালু লক্ষ্যে দ্রুত গতিতে কাজ করছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই হাওড়া ময়দান, হাওড়া,বি বা দি ভাগ এবং এসপ্লানেডের মত নতুন স্টেশন গুলিতে যাত্রিদের বোকা ও বের হবার জন্য বিশেষ স্বয়ংক্রিয় গেট বসানোর কাজ সম্পন্ন হয়েছে।ওই মেট্রোপথে ভাড়া আদায় সহজ পরিষেবা সংক্রান্ত বিভিন্ন ব্যবস্থা, সেক্টর ফাইভ ও শিয়ালদহের মধ্যে চালু থাকা ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে। তার ফলে যাত্রীদের ক্ষেত্রে ভাড়া কাঠামো, যাতায়াত সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার বিষয় গুলি এক যায়গা থেকে নিয়ন্ত্রিত হয়। এই কাজের অঙ্গ হিসেবে রেভিনিউ কিট সফটওয়্যার নতুন করে বসাতে হবে এবং তার বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা ও করতে হবে।

  মেট্রো আধিকারিকদের মতে , মেট্রোর নতুন অংশে পরিষেবা শুরুর আগে প্রযুক্তিগত সংযুক্তি বিশেষ প্রয়োজন। সেই জন্যই মেট্রোর মূখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন দুদিন পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে। মেট্রো কতৃপক্ষের দাবি গোটা পথে হয়ত এই মুহূর্তে মেট্রোর চাকা গড়াবে না কিন্তু পরিষেবা সংক্রান্ত প্রযুক্তির আঙ্গিকে জুড়ে যাবে ইস্ট - ওয়েস্ট মেট্রো।
      এর পরবর্তী পর্যায়ে এসপ্লানেড এবং শিয়ালদহ স্টেশনের মধ্যে জোড়া সুড়ঙ্গের সব সমস্যা মিটে গেলে সিগন্যালিং সহ অন্যান্য সয়ংক্রিয় প্রযুক্তি নিয়ে কাজ হবে।


No comments:

Post a Comment

Sonarpur: সোনার পুরে গজিয়ে ওঠা জামাল উদ্দিনের সমান্তরাল 'বিচারালয়' বাড়ি না রিসর্ট বোঝা দায়

ইয়া বড়া গেট, সামনে সুন্দর বাগান। ঝাচকচকে পাথর বসানো সরু রাস্তা। যা বর্ননা পাওয়া যাচ্ছে বাড়ি না রিসর্ট বোঝা বড় দায়। সোনারপুরের প্রত্যন...