Thursday, July 18, 2024

Sonarpur: সোনার পুরে গজিয়ে ওঠা জামাল উদ্দিনের সমান্তরাল 'বিচারালয়' বাড়ি না রিসর্ট বোঝা দায়





ইয়া বড়া গেট, সামনে সুন্দর বাগান। ঝাচকচকে পাথর বসানো সরু রাস্তা। যা বর্ননা পাওয়া যাচ্ছে বাড়ি না রিসর্ট বোঝা বড় দায়। সোনারপুরের প্রত্যন্ত অঞ্চলে এই পেল্লায় বাড়িটির মালিক জামাল উদ্দিন সর্দার। এই এত বড় বাড়ির যিনি মালিক কি করেন তিনি? তার আয়ের উৎস কি? কেউ জানে না ----- সোনারপুরে রাস্তার ধারে জামাল উদ্দিনের পেল্লায় তিনতলা বাড়ি,চারি দিকে কাচে মোড়া, হলুদ - নীল রং করা উঁচু পাচিল ঘেরা বাড়ি। সাধারণ বাড়ির মত নয়, এখানে রয়েছে ভিতর মহল এবং বাহির মহল। সারা বাড়িটা সিসিটিভি ক্যামেরা ঘিরে রাখা। বাড়ির মধ্যে রয়েছে সুইমিংপুল। বন্যপ্রাণী কচ্ছপ বাড়িতে রাখা বেআইনি, কিন্তু জামাল উদ্দিন সখ করে কচ্ছপ পুষেছেন। তা নিয়ে উঠেছে বড়সড় প্রশ্ন। জামাল উদ্দিন কচ্ছপ পুষছেন! কিন্তু তিনি ঘোড়া ও পছন্দ করেন। তার একটি ঘোড়াও আছে। তাকে দেখাশোনা করার জন্য ১০ হাজার টাকা মাসিক বেতনের একজন কর্মচারীও রাখা আছে। তার নাম শাহজাহান। শুধু শাহজাহান নয়, বাড়িতে আরো ৭ জন পরিচারিকা কাজ করে। সোনারপুরের বিধায়ক পরিস্কার জানিয়েছেন জামাল উদ্দিনের সাথে তৃনমূলের কোন সম্পর্ক নেই,আর তিনি কোন প্রশাসনিক পদেও নেই। তাহলে কে এই জামাল উদ্দিন? কী করেন তিনি? স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা কেউ জানে না জামাল উদ্দিনের আয়ের উৎস কি। তবে কিছু লোকের দাবি প্রোমোটারি,জমি বিক্রি করা, বিচার পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি ইত্যাদি করেই তার পেট চলে। মঙ্গলবার প্রথম সোনারপুরের এই সোনার টুকরো জামাল উদ্দিন সর্দারের খবর সামনে আসে। অভিযোগ ওঠে, শেকল দিয়ে এক মহিলাকে বেধড়ক মারধর করেন তিনি। এলাকার জমিজমা কেনাবেচা বা এলাকায় দাম্পত্য কলহ থেকে পারিবারিক সমস্যা সব কিছুরই সমাধান জামাল ছাড়া হয় না। সোনারপুর থানার পুলিশের সঙ্গেও তার ওঠাবসা রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। পুলিশের সঙ্গে তালমেলের ভয় দেখিয়েই এলাকায় দাপিয়ে বেড়াতেন জামাল। জামালের বাড়িতে বসত সালিশি সভা। সেখানেই চলত বিচার। জামালই বিচারক! যাঁরা তাঁর প্রস্তাবে রাজি হতো না তাদের উপর অত্যাচার চালানো হতো বলে অভিযোগ। এতো সব অভিযোগের তির যার দিকে তাকে এখন সোনারপুর পুলিশ খুঁজে বেড়াচ্ছে। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে এতদিন তাহলে প্রশাসন কি করছিল? এই এক‌ই প্রশ্ন আমাদের‌ও। এতদিন তাহলে কারো কানেই কোন খবর যায়নি? আনন্দবাজার ও TV9 Bangla থেকে সংগৃহীত

Sonarpur: সোনার পুরে গজিয়ে ওঠা জামাল উদ্দিনের সমান্তরাল 'বিচারালয়' বাড়ি না রিসর্ট বোঝা দায়

ইয়া বড়া গেট, সামনে সুন্দর বাগান। ঝাচকচকে পাথর বসানো সরু রাস্তা। যা বর্ননা পাওয়া যাচ্ছে বাড়ি না রিসর্ট বোঝা বড় দায়। সোনারপুরের প্রত্যন...