Saturday, June 1, 2024

দিল্লির মসনদে ফিরে একবার নরেন্দ্র মোদী

 


সপ্তম দফা লোকসভা শেষ হতেই হিসেব কষা শুরু হয়ে গিয়েছে। কী হতে চলেছে লোকসভা ভোটের ফলাফল তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেইবা বসতে চলেছে দিল্লির মসনদে।  সব কিছুর আসল খবর পাওয়া যাবে আগামী মঙ্গলবার । মানুষের স্বভাব‌ই হল ফল কি হবে অপেক্ষা না করে আগাম জেনে নেওয়ার বাসনা। আর এর ফলেই সৃষ্টি হয়েছে এক্সিট পোলা বা বুথ ফেরত সমীক্ষা। এবার এই exit poll কী বলছে কে বসবে দিল্লি মসনদে? তাঁদের সমীক্ষায় কী বলছে সেটাই দেখানর চেষ্টা করল।

এক নজরে বুথ ফেরত সমীক্ষার ফলাফল 

রিপাবলিক টিভি-পি মারকিউ' সমীক্ষা
এনডিএ- ৩৫৯, ইন্ডিয়া জোট- ১৫৪, অন্য়ান্য-৩০

'জন কি বাত' সমীক্ষা
এনডিএ- ৩৬২-২৯২, ইন্ডিয়া জোট- ১৪১-১৬১, অন্য়ান্য-১০-২০
ইন্ডিয়া নিউজ-ডি ডায়নামিকস' সমীক্ষা
এনডিএ- ৩৭১, ইন্ডিয়া জোট- ১২৫, অন্য়ান্য-৪৭

'দৈনিক ভাস্কর' সমীক্ষা
এনডিএ- ২৮৫-৩৫০, ইন্ডিয়া জোট- ১৪৫-২০১, অন্য়ান্য-৩৩-৪৯
ABP cvoter exit poll
এনডিএ-৩৫৩-৩৮৩,ইন্ডি জোট- ১৫২-১৮২ , অন্যান্য ৪-১২

আজ শেষ পর্বের ভোট শেষে বুথ ফেরত সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে প্রায় সকলেই এনডিএ-কে  এগিয়ে রাখছে।অন্য দিকে অনেকটাই বিরোধী জোট অনেকটাই পিছিয়ে।সমীক্ষাগুলির থেকে  যে ফলাফল বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে এনডিএ ৩৫০- র বেশি আসন জিতে দিল্লির মসনদ দখল করবে ।  বিরোধী  ইন্ডি শিবিরের ঝুলিতে যেতে পারে ১২৫ থেকে ১৫০টি আসন।

এক্সিট পোল হল ভোটাররা তাদের ভোট দেওয়ার পরে সমীক্ষকদের কী বলেন তার উপর ভিত্তি করে একটা ভবিষ্যদ্বাণী। এক্সিট পোলের পূর্বাভাস প্রকাশ থেকে একটা আঁচ পাওয়া যেতে পারে দেশের গুরুদায়িত্ব কার কাঁধে যেতে চলেছে। তবে অনেক সময় এক্সিট পোলের ফলাফলের উল্টো চিত্রটাও দেখা গিয়েছে। ওপনিয়ন পোল এবং এক্সিট পোলের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। ওপিনিয়ন পোল নির্বাচনের আগে হয়। মূলত সাধারণ মানুষের থেকে মতামত নিয়ে সমীক্ষা করা হয়। এক্সিট পোল হল নির্বাচন পরবর্তী পর্যায়ের সমীক্ষা। ভোটদান করার পর ভোটারদের থেকে নেওয়া মতামতের উপর ভিত্তি করে তৈরি হয় এই সমীক্ষা।

এক্সিট পোল সম্পূর্ণ ঠিক না হলেও এর থেকে একটা ধারণা পাওয়া যায়। যেটা দেখা যাচ্ছে এনডিএ -র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর এখনো মানুষ ভরসা রাখছে। ইন্ডি জোট মানুষের বিশ্বাস অর্জন করতে পারেনি। কারণ তাঁদের মধ্যে এমন কোন মুখ সামনে আসেনি যাকে মানুষ নরেন্দ্র মোদীর বিকল্প হিসেবে বেছে নিতে পারেন। এসব অনুমান মাত্র। শেষ কথা বলবে চার তারিখ এভিএম খুললে।

No comments:

Post a Comment

Sonarpur: সোনার পুরে গজিয়ে ওঠা জামাল উদ্দিনের সমান্তরাল 'বিচারালয়' বাড়ি না রিসর্ট বোঝা দায়

ইয়া বড়া গেট, সামনে সুন্দর বাগান। ঝাচকচকে পাথর বসানো সরু রাস্তা। যা বর্ননা পাওয়া যাচ্ছে বাড়ি না রিসর্ট বোঝা বড় দায়। সোনারপুরের প্রত্যন...